১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জরিমানা ও বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের হাইরোড ও চাতাল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় সজল আহম্মেদ বলেন, সোমবার বেলা ১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও চারতলা মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মিষ্টির কারখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় চারতলা মোড়ে অবস্থিত মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই মিষ্টি ও খাবার তৈরি, কারখানার মধ্যে নোংরা টয়লেটে নাই কর্মচারীদের হাত ধোয়ার ব্যবস্থা, আগের দিনের বাসি রস মিষ্টিতে পড়ে আছে শত শত মাছি। এছাড়া মাটির দইয়ের পাতিলে ভোক্তাদের ৫০০-৬০০ গ্রাম পর্যন্ত ঠকানোর প্রমাণ পাওয়া যায়। ফ্রিজের দই রসমালাইয়ে মানা হচ্ছেনা মোড়কীকরণ বিধি। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী হারান অধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পোকামাকড় মিশ্রিত বাসি রস-মিষ্টি ফেলে নষ্ট করা হয় এবং প্রতিষ্ঠানটির কারখানা পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের জন্য ৭দিন বন্ধের নির্দেশ দেয়া হয়।
অভিযান সহযোগিতায় ছিলেন এস আই তারিফ এর নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

Tag :
এখন আলোচনায়

নালিতাবাড়ীতে অটো চালকের বাড়িতে চুরির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জরিমানা ও বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৫:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩