১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আবারও হামলার উসকানি দিচ্ছেন নেতানিয়াহু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১০৮ Time View

যুদ্ধবিরতি চললেও ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দখলদার দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চলার সময় এক ভিডিও বার্তায় এই উসকানিমূলক বার্তা দেন নেতানিয়াহু। খবর বিবিসির।

ভিডিও বার্তায় হিব্রভাষায় নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি, আমাদের এখনো অনেক কিছু করার আছে। তবে এটা স্পষ্টভাবে বলা যেতে পারে যে, এ পর্যন্ত যা যা অর্জন হয়েছে, তা ঐতিহাসিক।

ভিডিও বার্তায় ইরানে সামরিক অভিযান এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কারণও ব্যাখ্যা করেন নেতানিয়াহু।

তিনি বলেন, আমরা ইরানে সামরিক অভিযান শুরু করেছি কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একবার যদি তারা এই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত, তাহলে প্রতিদিন শত শত পরমাণু অস্ত্র তারা তৈরি করত; আর সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। (আয়াতুল্লাহ) খামেনি চেয়েছিলেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরমাণু বোমা কর্মসূচিকে তৈরির প্রকল্পকে মাটির নিচে একদম গভীরে স্থানান্তর করতে; যেন যুক্তরাষ্ট্রের বি ২ বোমারু বিমান এই দুই প্রকল্পের নাগাল না পায়। এই অবস্থায় আমরা চুপচাপ বসে থাকতে পারতাম না।

গতকালের ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে অভিযান চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইতোমধ্যে অনেক সাফল্য অর্জন করেছে এবং সামনে আরো সাফল্য তাদের অর্জন করতে হবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ইরানে আবারও হামলার উসকানি দিচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় : ০২:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬