১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা যুবলীগের তারুণ্য জয়যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 
চুয়াডাঙ্গা আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এই তারুণ্যের জয়যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামিম আল সাইফুল সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই সভার মাধ্যমে আওয়ামী যুবলীগ আগাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফল ভুমিকা রাখবে। আগামী নির্বাচনের রাজপথ দখল করে রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটা জেলায় তারুণ্যের জয়যাত্রা সভা শুরু হয়েছে। এই ভাবে বিএনপিকে প্রতিহত করবো। বিএনপির সকল ষড়যন্ত্র সফল হতে দেব না। আপনারা মিথ্যা ও অপপ্রচারে কান দিবেন না। জামাত বিএনপিকে বলতে চাই, আওয়ামী যুবলীগের মাটি চুয়াডাঙ্গার খাটি। তারুণ্য এই জয়যাত্রার মাধ্যমে যুবলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অগ্রনী ভুমিকা রাখবে। সারা বাংলাদেশে নৌকার জয় চাই। শেখ হাসিনা আছে বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের সরকার পতন ঘটানো স্বপ্ন বাদ দিতে হবে বিএনপির।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও সামসুদ্দোহা মল্লিক হাসুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম, এ্যাড. শাহারিয়ার কবির, জুবায়ের আহমেদ সাব্বির, প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সকল নেতাকর্মীরা বিএনপির কালো হাত ভেঙে ফেলা হোক স্লোগান করতে করতে সভায় উপস্থিত হন। এরপর শুরু হয় সভার মুল আনুষ্ঠানিক পর্ব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন হাফেজ উমর ফারুক।

সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সন্ধায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :
এখন আলোচনায়

নালিতাবাড়ীতে অটো চালকের বাড়িতে চুরির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা যুবলীগের তারুণ্য জয়যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩