১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যু’স্পৃষ্টে শামীম হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বেলা ২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলগাড়ি ইউনিয়নের যাহাপুর মন্সিপাড়ায় ঘটে এ ঘটনা। নিহত শামীম হোসেন একই এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শামীম হোসেনদের বাড়িতে ইলেকট্রিশিয়ান কাজ করছিলো। বিদ্যুাতের তার বাড়ির উঠোনে পড়ে ছিলো। জুম’আর নামাজ আদায় করে বাড়িতে ফেরে শামীম। এসময় বাড়ির উঠোনে বিদ্যুতের পড়ে থাকা তার সরাতে গেলে তার শারীরে বিদ্যুতায়িত হয়। এতে শামীম হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, হাসপাতালে নেয়ার আগেই শামীম হোসেনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

আপডেট সময় : ০৫:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩