১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির উদ্দেশ্য শুভ নয় : তথ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৭৫ Time View
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ  বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাজুস ফেয়ারে বক্তব্য দেন। ছবি : পিআইডি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির উদ্দেশ্য শুভ নয়। গ্রামগঞ্জে পদযাত্রা করে তারা নৈরাজ্য ও সন্ত্রাস গ্রামপর্যায়ে ছড়িয়ে দিতে চায়। কিন্তু, বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না এবং আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বাজুস ফেয়ারে’ যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আগে বিএনপি বিভিন্ন শহরে পদযাত্রা করেছে। এখন তারা ইউনিয়নে পদযাত্রা করবে। তারা যখন শহরে পদযাত্রা করেছে, তখন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের উদ্দেশ্য শুভ নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বিভিন্ন ইউনিয়নে অর্থাৎ গ্রামগঞ্জে পদযাত্রা করে তাদের নৈরাজ্য-সন্ত্রাস গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না। আমাদের দল সতর্ক পাহারায় থাকবে। তারা যদি গ্রামগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে জনগণ তাদেরকে প্রতিহত করবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি। তার এখন জেলেই থাকার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে প্রশাসনিক ক্ষমতাবলে আসামির বয়স ও নানান সমস্যা বিবেচনায় নিয়ে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন। এ জন্য বিএনপি মহাসচিবের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া।’

এর আগে ‘সেলিব্রিটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানি ঝুড়ি প্রায় পুরোটাই গার্মেন্টস শিল্পনির্ভর হয়ে গেছে। রপ্তানির শতকরা প্রায় ৮৫ ভাগই তৈরি পোশাক। বাণিজ্যে বহুমুখিতা প্রয়োজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এতে যুক্ত হয়েছে। জুয়েলারি শিল্প একটি বড় আঙ্গিকে রপ্তানিতে যুক্ত হতে পারে।’

ড. হাছান বলেন, ‘আমাদের দেশে ভালো কারিগর আছে। এখন থেকে প্রস্তুতি নিলে আগামীতে আমরা বছরে কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রপ্তানি করতে সক্ষম হব।’

সেমিনারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের বক্তব্যের ভিডিও প্রচার করা হয়। সেমিনারে আরও বক্তব্য দেন বাজুসের সাবেক সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নিয়ে বাজুস প্রকাশিত ‘সম্ভাবনার স্বর্ণদুয়ার’ শীর্ষক সাময়িকীর মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সূত্র: এন টিভি

Tag :
এখন আলোচনায়

বিএনপির উদ্দেশ্য শুভ নয় : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩