০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্পষ্টবাদী ডা. জাফরুল্লাহ সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন’

অনলাইন  ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত স্পষ্টবাদী ডা. জাফরুল্লাহ চৌধুরী চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী অসাধারণ ভূমিকা রেখেছেন। তিনি দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। স্বাধীনতা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীকালে স্বল্পমূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সকল সংকটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তাকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন তিনি। তার মৃত্যুতে আমি শোকাহত।’

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

‘স্পষ্টবাদী ডা. জাফরুল্লাহ সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন’

আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩