০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের সঙ্গে লড়াইয়ে নামল বার্সা-বায়ার্ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৮৬ Time View

লিভারপুলের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে-কে ঘিরে ফুটবলবিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। সময়ের অন্যতম প্রতিভাবান এই সেন্টার-ব্যাক এখন রিয়াল মাদ্রিদের নজরে। তবে স্প্যানিশ জায়ান্টরা তাকে এ মৌসুমেই দলে ভেড়ানোর চিন্তা করলেও কোনাতের উচ্চ মূল্য নিয়ে চলছে জটিলতা।

প্রথমে রিয়ালের পরিকল্পনা ছিল ২০২৫ সালে কোনাতের বর্তমান চুক্তি শেষ হওয়ার পর বিনা ফিতে তাকে দলে নেওয়ার।
তবে পরিস্থিতির পরিবর্তনে এখনই তাকে কেনার কথা ভাবছে লস ব্লাঙ্কোরা। তবে এর জন্য তারা ২৫ মিলিয়ন ইউরোর বেশি দিতে নারাজ।

লিভারপুল অবশ্য কোনাতের দাম বেঁধে দিয়েছে ৫০ মিলিয়ন ইউরো। আর এখানেই শুরু হয়েছে দর কষাকষি।
যদিও চুক্তি নবায়ন নিয়ে কোনাতের সঙ্গে লিভারপুলের আলোচনা থমকে আছে, ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে তাকে।

তবে এখনো কোনাতে তাতে সায় দেননি। গুঞ্জন রয়েছে, তিনি নিজেই আর অ্যানফিল্ডে থাকতে আগ্রহী নন।

এই পরিস্থিতিতে আরও উত্তাপ ছড়িয়েছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের আগ্রহে।
কট অফসাইডের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এই দুই ক্লাবও কোনাতেকে দলে নিতে চায়। তবে তারাও ৫০ মিলিয়ন ইউরোকে অনেক বেশি বলেই মনে করছে।

সব মিলিয়ে, কোনাতেকে নিয়ে শুরু হয়েছে ত্রিমুখী লড়াই। যদিও বর্তমান পরিস্থিতি বলছে, খেলোয়াড় নিজেই রিয়াল মাদ্রিদে যেতে আগ্রহী। তবে দাম নিয়ে রিয়াল মাদ্রিদের অনাগ্রহ এবং প্রতিযোগী হিসেবে বার্সা-বায়ার্নের আবির্ভাব জটিলতা বাড়িয়ে দিয়েছে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

রিয়ালের সঙ্গে লড়াইয়ে নামল বার্সা-বায়ার্ন

আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫