
সুজন মাহমুদ (স্টাফ রিপোর্টার):
চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনায় কুকুরের জীবন বাঁচাতে সড়কে নিজের জীবন দিলেন প্রাইভেট কার চালক মুন্না বিশ্বাস (২৭)
নিহত মুন্না বিশ্বাস (২৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল এলাকার লাল্টু বিশ্বাসের ছেলে। সে তার নানার বাড়ি দর্শনা বাসস্টান্ডের হাজীপাড়ায় থেকে দর্শনা মাইক্র স্টান্ডে ভাড়ায় গাড়িচালাত।
জানাগেছে, আজ রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দিক থেকে দর্শনা মাইক্র স্টান্ডের দিকে প্রাইভেট চালিয়ে ফিরছিলো মুন্না বিশ্বাস। এসময় দর্শনা পৌরসভার হঠাৎপাড়া নামক স্থানে রাস্তার পাশ থেকে একটি কুকুর রাস্তার ওপর চলে আসে। এসময় কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মাইক্র চালক মুন্না বিশ্বাস (২৭) গুরুতর আহত হয়। প্রত্যাক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির।
প্রতিনিধির নাম 











