
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামে ৩ শিশুকে টাকা দিয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে ডম্বলপুর-পাটিকাবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা। তবে, পাগল প্রকৃতির ওই ব্যক্তি ঠিকমত নিজের পরিচয় দিতে গিয়ে অসংলগ্ন কথা বলেছে।
জানা গেছে, আলমডাঙ্গার ডম্বলপুর গ্রামের রিয়াজ আলীর ছেলে শাকিব (৭), একই গ্রামের আসিফুর রহমানের ছেলে আবির হাসান (৫) ও ইউনুস আলীর মেয়ে জান্নাতুল (৬) আলমডাঙ্গা-পাটিকাবাড়ির পানিশূন্য জিকে ক্যানেলে ভিতর খেলা করছিল। এ সময় মধ্যবয়সী ওই ব্যক্তি ওই শিশুদের হাতে টাকা দেয়। এসময় শিশু তিনজনের হাত ধরে নিয়ে যাচ্ছিল বলে জান্নাতুলের মা সালমা খাতুন দেখতে পেয়ে ওই ব্যক্তি হাত থেকে শিশুদের কেড়ে নেয়। সালমা খাতুন তাকে বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি জানাই আমার বাচ্চা, নিয়ে যাচ্ছি। তখন সালমা খাতুন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ওই ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। আটক ব্যক্তির আচারণ কিছুটা পাগলের মত। তিনি নিজের নাম পরিচয় ঠিকমতো বলতে পারছেন না। তার পরিচয় জানতে চাইলে তিনি অস্পষ্ট কথাবার্তা বলছেন। অনেকে পাগলের ছদ্মবেশ ধারণ করে থাকতে পারেন বলেও সন্দেহ করছেন। মঙ্গলবার পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ও খাবার খাওয়ায়ে কাস্টরিতে পর্যবেক্ষণে রেখেছে।
বিশেষ সংবাদদাতা 






















