০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৫জন আটক

পরিবারের জিম্মায় ৩জন মুক্ত, ২জনের বিরুদ্ধে মামলা দায়ের

চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোটশলুয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর জাহাঙ্গীর আলম জানান, রাতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার ছোট সলুয়া এলাকা থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ রবিউল (৪৩), সাজিদুল (৪৫), বাপ্পি (২৭) বাবুল হোসেন (৩০) ও ইসলাম (৩৭) কে একটি ২২ রাইফেল, ২টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়াদা, ২টি লম্বা ছুরিসহ আটক করা হয়। পরে আসামীদেরকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত আসামীরা চুয়াডাঙ্গায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজীর ত্রাস হিসেবে পরিচিত। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।বুধবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ী থেকে তাদেরকে আটক করা হয় বলে দর্শনা পুলিশ নিশ্চিত করেছে।

দর্শনাথানা সুত্রে জানা গেছে, পরবতির্তে যাচাই বাছাই কালে ছাত্র প্রমাণিত হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ৩জনকে ছেড়ে দেয়া হলেও বাকী ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা হলো ছোট শলুয়া গ্রামের কায়েম উদ্দীনের পুত্র বাবুল হোসেন আকাশ (২৮) ও একই গ্রামের জাফর ইকবালের পুত্র রবিউল হোসেন (৪৩)। আটককৃত ২জন ছোটশলুয়া গ্রামের আলোচিত যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুনের কর্মচারী বলে একটি সুত্র জানিয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর জানিয়েছেন- আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৫জন আটক

আপডেট সময় : ০২:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫