১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সরকারের জন্যও সংস্কার চ্যালেঞ্জিং হবে: উপদেষ্টা সাখাওয়াত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৪৪ Time View

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে সংস্কার শুধু অন্তর্বর্তী সরকার নয়, আগামী সরকারের জন্যও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেয়া হবে না। যতদিন রয়েছি দেশ ও জনগণের জন্য কিছু করার চেষ্টা করবো। এখনও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে। এ সময় সমাজের নেতৃস্থানীয়দেরকে চাঁদাবাজি প্রতিহত করার আহ্বান জানান তিনি।

আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয় বিশ্ববিদ্যালয়, হোটেলে ও বাড়িতে ছিল। জনগণ শুধু এক জায়গার কথা জানে। অচিরেই সবাই তা জানতে পারবেন।

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

আগামী সরকারের জন্যও সংস্কার চ্যালেঞ্জিং হবে: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫