০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দামুড়হুদার চন্দ্রবাসে জামায়াত ইসলামীর কর্মী সমাবেশে অনুষ্ঠিত

টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না : রুহুল আমিন

Oplus_132096

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জামায়াত ইসলামীর আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াত ইসলামীর আমীর আয়কর আইনজীবী মো: রুহুল আমিন।

বক্তব্যে তিনি বলেন- ১৬ বছরে জামায়াতে ইসলামী হাজারো জুলুমের শিকার হয়েছে। তবুও তাদের আদর্শ থেকে একচুল বিচ্যুত হয়নি। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না। তাদের টাকা দিয়ে কেনা যায় না। টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না।

তিনি আরও বলেন, আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত ভেঙ্গে পড়েনি। আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি। গাড়ি বাড়ি করার জন্য জামায়াতের নেতারা রাজনীতি করে না। আমরা জনগণের মুক্তির জন্য রাজনীতিতে এসেছি।

নাটুদহ ইউনিয়ন জামায়াতের আমীর মো: শামসুজ্জোহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো: নায়েব আলী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. মো: আসাদুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মুহসিন এমদাদুল্লাহ জামেন, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওঃ মহিউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আবেদুদোল্লাহ টিটন, উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল গফুর, শ্রমিককল্যাণ সভাপতি আবুল বাশার, সহকারি সাধারণ সম্পাদক ২ রবিফুল ইসলাম জিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, ওলামা বিষয়ক সম্পাদক মাওঃ ফজলুল হক। এ সময় সমাবেশে এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ এইচ/রবিউল ইসলাম

এখন আলোচনায়

লালমনিরহাটের অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল

দামুড়হুদার চন্দ্রবাসে জামায়াত ইসলামীর কর্মী সমাবেশে অনুষ্ঠিত

টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না : রুহুল আমিন

আপডেট সময় : ০৫:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫