
চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তারুণ্যের উৎসব ও ক্রীড়া প্রতিযোগীতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উৎসবের রুপরেখা কেমন হবে এবং স্টল বরাদ্দসহ উৎসবটি সফল করতে কার্যকরি নানা বিষয়ের মধ্যে রয়েছে ৫ দিনব্যপী উদীয়মান উদ্যাক্তাদের অংশগ্রহণে পিঠা উৎসব, চারুশিল্প, কুঠির শিল্প, বই মেলা, ক্রীড়া প্রতিয়োগিতা, ঝাপান গান, লাঠি খেলা, কবিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ(অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ, যুব উন্নয়নের উপ- পরিচারক জাকির হোসেন খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুরা জান্নাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, জাহানা যুব মহিলা সংস্থার পরিচালক জাহানারা খাতুন, প্রত্যাশা সমাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, রাহেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিলরুবা খানম খুকু প্রমুখ।
এদিকে বিকেল ৪টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ট্যালেন্ট হান্ট উপ-কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলামের অফিস কক্ষে ট্যালেন্ট হান্ট এবং অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ট্যালেন্ট হান্ট উপ-কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রেভিনিউ ডেপুটি কালেক্টর রেজওয়ানা নাহিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রতিনিধি, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রতিনিধি, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি সহ কমিটির সদস্যগণ।
বিশেষ সংবাদদাতা 















