১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীসহ সাবেক এমপি ছেলুনের বিরুদ্ধে দুদকের মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৭৫ Time View

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও তার স্ত্রী আকতারী জোয়ার্দ্দারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৭৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি ১৫ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৫৫৮ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন।

অপর মামলায় সোলায়মান হক জোয়ার্দ্দার ও তার স্ত্রী আকতারী জোয়ার্দ্দারকে আসামি করা হয়েছে।

এ মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি আকতারী জোয়ার্দ্দার তার স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৫ লাখ ৪৩১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি ৭ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানিলন্ডারিং করেছেন। সূত্র: বাসস

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

স্ত্রীসহ সাবেক এমপি ছেলুনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০২:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫