১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যায় জড়িতদের জায়গা বিএনপিতে হবে না : মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১০২ Time View

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।

গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠানগুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সবচেয়ে বড় রক্ষাকবচ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

আ চু/এ এইচ

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

গণহত্যায় জড়িতদের জায়গা বিএনপিতে হবে না : মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪