
আগামী ১৭ জানুয়ারী চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ সফল করতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বাদ এশা জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন কার্যালয়ে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান।
উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।
এছাড়াও অনুষ্ঠানে উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সকল ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারী, যুব জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামী ১৭ জানুয়ারী চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
হাসান নিলয় 














