১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।  সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে এ শীতবস্ত্র (কোম্বল) বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম উপস্থিত থেকে জেলার ৪টি উপজেলার ২ শত জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় তিনি বলেন- ‘গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা বাহিনীর সদস্যরাই এ বাহিনীর প্রাণ। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি প্রতিরোধে এবং দুর্যোগের সময় তারা সচেতনতা সৃষ্টি করে ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ভাতাভোগী ও অন্যান্য স্বেচ্ছাসেবী এসব সদস্যরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষায় ও ভূমিকা পালন করে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সদয় দিকনির্দেশনা ও উদ্যোগে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় এ বাহিনীর সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বাহিনী কর্তৃক প্রদত্ত এসব শীতবস্ত্র চুয়াডাঙ্গা জেলার সদস্যদের শীতের কষ্ট লাঘব করবে বলে আশা করি।’

জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃংখল বাহিনী। এ বাহিনী দেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সমাজিক উন্নয়নের ক্ষেত্রেও এ বাহিনীর সদস্যরা ভূমিকা পালন করে আসছে। শহর ও গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা এ বাহিনীর সদস্যদের জন্য বাহিনীর তরফ থেকে সময়ে সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার ভাতাভোগী সদস্য ও অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ২০০ টি কম্বল বিতরণ করা হয়।

এ সময় ভিডিপি সদস্যদের মধ্যে ইউনিয়ন দলনেত্রী তাহমিনা খাতুন বলেন, ‘আমাদেরকে সুসংগঠিত করার পাশাপাশি নানাভাবে সহযোগীতা করা হয়েছে। প্রত্যেক বছরই শীতবস্ত্র দেয়া হয়।’

ইউনিয়ন দলনেতা মো রহমত আলী বলেন, ‘আমরা সব দিক থেকেই সহযোগীতা পাই। বাহিনী আমাদের এবং আমাদের পরিবারের সাথে আছে।’

শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন- সার্কেল অ্যাডজুট্যান্ট আবুল হাসানাত ও লতিফুল আলম, উপজেলা প্রশিক্ষক আরিফুল রহমান, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইউনিয়ন দলনেত্রী তাহমিনা খাতুন, ইউনিয়ন দলনেতা রহমত আলীসহ চুয়াডাঙ্গা ৪ উপজেলার ভাতাভোগী সদস্যগণ। শীতবস্ত্র বিতরণ শেষে ভাতাভোগী সদস্য সদস্যাদের সাথে জেলা কমান্ড্যান্টের একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

আপডেট সময় : ০৬:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪