১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে র‌্যাবের অভিযানে কালেজ ছাত্রী অপহরণ মামলার আসামী গ্রেফতার

মেহেরপুর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী এলাকার কলেজ পড়ুয়া ছাত্রী অপহরণ মামলার এজাহারনামীয় আসামী শিমুল (২২) কে গ্রেফতার করেছে। গ্রেফতাররকৃত শিমুল জেলার গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়ার রায়তাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালের দিকে গ্রেফতারকৃত আসামী শিমুলকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এর পূর্বে গত ৬ নভেম্বর রাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর সামনে অভিযান পরিচালনা করে শিমুলকেকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী এলাকার জহুরুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে সাদিয়া আক্তারকে অপহরণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ও সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন জহুরুল ইসলাম। যার নং-০১, তারিখ ০১/১১/২৪ খ্রিষ্টাব্দ।

মামলার বিবরণে জানা গেছে, ভিকটিম সাদিয়াকে দীর্ঘদিন যাবত হতে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শিমুল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১১ এপ্রিল-২০২৪ সাদিয়াকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে আসামী শিমুল অজ্ঞাত স্থানে নিয়ে যেতে ভাটপাড়া ডিসি ইকো পার্ক এলাকার ব্রীজের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সাদিয়া। ঘটনায় সে গাংনী, কুষ্টিয়া, রাজশাহী ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল। পরে ঘটনায় ভিকটিমের বাবা মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে গত ৬ নভেম্বর রাতে র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম, কোম্পানী কমান্ডার ও এএসপি এনামুল হক, স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শিমুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Tag :
এখন আলোচনায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দর্শনা ডিলাক্স’ বাস খাদে: নিহত ৩, আহত ১৬

মেহেরপুরে র‌্যাবের অভিযানে কালেজ ছাত্রী অপহরণ মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০১:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪