
সুজন মাহামুদ
স্টাফ রিপোর্টার:
আজ ২১ অক্টোবর, বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছরের মতো এবারও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য- ‘পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ?’ সারাদেশের ন্যায় দামুড়হুদার জুড়ানপুর মাধবী মহিলা সমিতি ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে বেলা ১১:০০ টা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তোফাজ্জেল হক এসম স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন ইউনিট ম্যানেজার মোঃ মিরাজুল ইসলাম সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ব হাত ধোয়া দিবসের সূচনা হয় ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
প্রতিনিধির নাম 
















