০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক

দর্শনা:
চুয়াডাঙ্গা জেলার দর্শনায় ২৮০ বােতল ফেনসিডিলসহ শাশুড়ি চায়না খাতুন (৩৭) এবং জামাই রাজা মিয়াকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী।

আটককৃত চায়না খাতুন জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দর্শনা মোহাম্মদপুর এলাকায় আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে ২৮০ বােতল ভারতীয় ফেনসিডিলসহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক

আপডেট সময় : ০৪:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪