
শেখ হাসিনার পদত্যাগে বিএনপিসহ সব স্তরের জনগণ আনন্দ মিছিল করেছে। সোমবার (০৫ আগষ্ট) বিকেল ৪টার দিকে দামুড়হুদা থানা মোড় এলাকা থেকে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বিএনপির নেতৃবৃন্দ মিছিলটি বের করে দামুড়হুদার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জানা গেছে, সোমবার দুপুরের পরে মূলত টেলিভিশনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে দামুড়হুদা থানার মোড়ে জমা হতে থাকে। পরে থানার মোড় থেকে বিশাল এক আনন্দ মিছিল বেড় হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ ভাবে মিছিল টি শেষ হয়। এসময় কোথায় কোন প্রশাসনের দেখা মেলেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সব গুলো ইউনিয়নে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এবং তাতে সর্ব স্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে। কোথাও তেমন কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। দামুড়হুদা দর্শনা মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের রাস্তায় যে তোরণ গুলো ছিলো সেগুলো ভেঙ্গে দিয়েছে আনন্দ মিছিলে অংশগ্রহণ কারীরা। উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে আওয়ামী লীগের বেনার ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। সর্বশেষ দামুড়হুদা, কাঁঠাল তলা, ডুগডুগি, কার্পাসডাঙ্গা, নতিপোতা ও দর্শনায় বিএনপির বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 














