
চুয়াডাঙ্গার সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের একটি পুকুরের মধ্যে থেকে শান্ত (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ০১ জুলাই সোমবার রাতে গ্রামের হিমালয় ইটভাটা সংলগ্ন একটি পুকুরের মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়। শান্ত আলী একই গ্রামের আজিজুল হকের ছেলে।
এদিকে, স্থানীয় ও পরিবারের দাবি এটা হত্যাকাণ্ড। অভিযুক্তদের বিচারের দাবিতে ফুসে উঠেছে গ্রামবাসি।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে এটা হত্যা কি-না।
বিশেষ সংবাদদাতা 














