১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলমের (৪৮) মৃত্যু হয়েছে। চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেহপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলম মহেশপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে।

গ্রামবাসীরা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জের ধরে সকাল বেলা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু তার চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেন। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে বেড়ের মাঠ নামক স্থানে চাচাকে মারার জন্য অপেক্ষা করে।

এ সময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যান।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, সকালের দিকে উপজেলার ফতেহপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার লাশটি মর্গে পাঠানো হয়েছে । এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে মহেশপুর থানার পুলিশ ।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

আপডেট সময় : ১০:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪