০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল দেশে ফিরছেন মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ১৩০ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল | ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল শনিবার দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

শুক্রবার (২২ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি মহাসচিবের শরীর এখন অনেকটাই ভালোর দিকে। সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। সেখানে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব। সূত্র: ইত্তেফাক

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

আগামীকাল দেশে ফিরছেন মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪