০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে পাখি শিকারীদের বিরুদ্ধে প্রশাসনের ঝটিকা অভিযান

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বকশীপুর গ্রামের জোড়া ব্রীজ সংলগ্ন মাঠে ফাঁদ পেতে বিভিন্ন মা প্রজাতির পাখি শিকার করা হচ্ছে এমনই গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে ও কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ বিষয়ে কথা বলা হয় ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গত ৫ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঘটনা স্থলে হাজির হয়ে তারা ঘটনার সত্যতা পান এবং বেশ কিছু দেশিয় প্রজাতির পাখিসহ পাখি শিকারের সরঞ্জাম ও ৬০০ ফিট অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে দ্রুত পালিয়ে যান পাখি শিকারি বকশিপুর গ্রামের আতিয়ার রহমানসহ অন্যান্য পাখি শিকারিরা। উদ্ধারকৃত শালিক পাখি, ঘুঘসহ মোট ০৭ টি পাখি স্থানীয়দের সামনে অবমুক্ত করা হয় এবং পাখি ধরার জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। খোঁজ নিয়ে জানা যায় বকশিপুর গ্রামের আতিয়ার, টিক্কা, গুড়পাড়া গ্রামের রফিকুল ও মিন্টু নিয়মিতভাবে দেশি ও বিদেশি প্রজাতির পাখি শিকার করে।

উপজেলা নির্বাহী অফিসার উছেম মে বলেন, পাখি হলো আমাদের পরিবেশ ও প্রকৃতি গঠনে কাজ করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। সরকারী আইন ও বিধি মোতাবেক অবৈধ সকল পাখি শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি এলাকার সকল সচেতন মানুষদেরকে পাখি রক্ষায় এগিয়ে আসতে এবং তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

কোটচাঁদপুরে পাখি শিকারীদের বিরুদ্ধে প্রশাসনের ঝটিকা অভিযান

আপডেট সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩