০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বটতলা থেকে নবগঙ্গা খালপাড় পর্যন্ত অলিগলিতে জমজমাট বেচাকেনা; আতঙ্কে সাধারণ মানুষ

চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায় কিশোর গ্যাং ও মাদকের বিস্তার

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় উদ্বেগজনক হারে বেড়েছে মাদক বেচাকেনা ও কিশোর গ্যাংয়ের উৎপাত। বিশেষ করে বটতলা থেকে নবগঙ্গা খালপাড় পর্যন্ত মহল্লার বিভিন্ন রাস্তা ও অলিগলিকে মাদক বিক্রির নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্র। দিন-রাত প্রকাশ্যে মাদক লেনদেন ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া চলাফেরায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইসলামপাড়ার বিভিন্ন গলিতে মাদক ব্যবসায়ীদের আনাগোনা বাড়ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলতে থাকে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন মাদকের বেচাকেনা। এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এলাকার একশ্রেণির কিশোর ও তরুণ। তারা দলবদ্ধভাবে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কেউ মাদক বিক্রির প্রতিবাদ বা বাধা দিতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রাণনাশের হুমকি দেয়। অনেক সময় প্রকাশ্যে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে। এমনকি ছাগল-হাস-মুরগি চুরিও ঘটনা ঘটছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার নারী, শিশু ও বয়স্করা।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান না থাকায় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Tag :
এখন আলোচনায়

আপডেট সময় : ১২:০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬