০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আলমডাঙ্গা ও সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের হাতেনাতে আটক করে। অভিযানে উদ্ধার করা হয় ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন, ১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম গাঁজা।

অভিযান শেষে আলমডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল শামীম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা ঘোষণা করেন।

মাদক সেবনের দায়ে মো. বিশারত আলী (৩৮) ও মো. কলম (৫০)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে মাদক বিক্রয় ও সংরক্ষণের অপরাধে ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,৯০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া, ১ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক মো. আশাদুল (৫০)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। ৫ গ্রাম গাঁজাসহ আটক মো. তুহিন (২৫)-কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
এখন আলোচনায়

চালকের বদলে স্টিয়ারিংয়ে হেল্পার, দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে নিউ মডার্ন বাসের দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় : ১০:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬