
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের গাবতলা পাড়ার অতি পরিচিত মুখ, সবার প্রিয় মানুষ বাকেরুজ্জামান বাকের আর নেই। আজ শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এলাকাবাসীর ভাষ্যমতে, বাকেরুজ্জামান বাকের শুধুমাত্র একজন প্রতিবেশী ছিলেন না, বরং তিনি ছিলেন অত্যন্ত সৎ, অমায়িক ও আন্তরিক এক মানুষ। তাঁর মৃত্যুতে পুরো গাবতলা পাড়া ও কোটচাঁদপুর পৌর শহরে এক গভীর শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে লিখছেন— “এমন সাদা মনের মানুষ বর্তমান যুগে মেলা ভার।” ৫৬ বছর বয়সী এই ব্যক্তিত্বের অকাল প্রয়াণে তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। গাবতলা পাড়ার মানুষ প্রিয় মুখটিকে চিরতরে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন। “সততাই ছিল তাঁর মূল শক্তি। তিনি মানুষকে ভালোবাসতে জানতেন, আর আজ মানুষ তাঁকে ভালোবেসেই চোখের জলে বিদায় জানাচ্ছে।”শোকাতুর একজন এলাকাবাসী। মরহুমের জানাজা ও দাফন সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে। পরম করুণাময় আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।
নিজস্ব প্রতিবেদক 





















