
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবিরের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে থানার সকল অফিসার ফোর্সদের আয়োজনে ওসি হুমায়ূন কবিরের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাকে বিদায় ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় মুহূর্তে থানার অফিসাররা তার কর্মদক্ষতা, মানবিক আচরণ ও থানার সার্বিক শৃঙ্খলা বজায়ে ভূমিকা রাখার প্রশংসা করেন।
জানা গেছে, তিনি বদলি হয়ে মেহেরপুর জেলায় যোগদান করবেন। সংবর্ধনা শেষে সহকর্মীরা তার ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওসি ( অপঃ) হিমেল রানা, সেকেন্ড অফিসার মেহেদী হাসান, এস আই উত্তম কুমার, এসআই মাহাবুল হক, এসআই সবুজ উদ্দিন, এস আই জামাল উদ্দিন, এস আই নবাব আলী, এসআই শিয়াবুল, এসআই ( ডিএসবি) আসাদুজ্জামান এএসআই রাশেদুজ্জামানসহ সকল পুলিশ ইন্সপেক্টর,দামুড়হুদা মডেল থানার অর্ন্তগত সকল ক্যাম্প ইনচার্জগণ ও কনস্টেবলবৃন্দ।
সানজিদা খাতুন,দামুড়হুদা 























