১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা

বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।  মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদাত হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের খালপাড়ার মৃত রহসান শাহর ছেলে মাতু ফকির (৬০), আলমডাঙ্গা উপজেলার চিৎলা হাই স্কুল পাড়ার মৃত আফছার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৪৪) ও একই উপজেলার শালিকা পূর্বপাড়ার ফিরোজ ইসলামের ছেলে জুয়েল রানা (৩৭)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৯ টার দিকে মাতু ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। সকাল সাড়ে ১০ টার দিকে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪পিচ ইয়াবাসহ এবং বেলা সাড়ে ১১টার দিকে জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাতু ফকিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা, সাইফুল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা এবং জুয়েল রানাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপডেট সময় : ০১:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩