১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ওই মামলায় আইয়ুব আলী নামের একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত লালন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের রবিউল হক জোয়ার্দ্দারের ছেলে। বেকসুর খালাস পাওয়া আইয়ুব আলী সদর উপজেলার আলুকদিয়া গ্রামের নিয়ত আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে লালন হোসেনের বাড়ির পাশে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় লালনের কাছে থাকা একটি বাজারের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৮৪ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে লালন হোসেন ও আইয়ুব আলীকে আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করে। একই বছরের ২৯ আগস্ট লালন হোসেন ও আইয়ুব আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন। ৭ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ওই রায় দেন বিচারক।

আহসান আলম, চুয়াডাঙ্গা

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩