০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মোবাইল কোর্টের অভিযানে ট্রাক্টর জব্দ, ড্রেজার সরঞ্জাম বিনষ্ট

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ট্রাক্টর জব্দ এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।

সোমবার (১১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ঘটনাস্থলেই গাড়ি ফেলে পালিয়ে যান। এ সময় সেখানে কোনো ড্রেজার মেশিন বা অন্য সরঞ্জাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নান্নু মিয়ার ছেলে আসাদ নামের এক ব্যক্তি জড়িত রয়েছেন।

পরে সকাল সাড়ে ১১টার দিকে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ সংলগ্ন এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মৃত সিরাজ আলীর ছেলে জাহিদ তরফদারকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ সময় বালুমহালের সীমানা যথাযথভাবে নির্ধারণ করে নির্ধারিত সীমার মধ্যে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে সীমানার বাইরে থেকে বালু উত্তোলন না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

মোবাইল কোর্টের অভিযানে ট্রাক্টর জব্দ, ড্রেজার সরঞ্জাম বিনষ্ট

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬