০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালাইপুর ও দৌলৎদিয়াড় এলাকায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদন্ড

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলৎদিয়াড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

সোমবার সকলের দিকে পরিচালিত অভিযানে জ্বালানি তেল, ঔষধ, সার ও বীজ প্রভৃতি তদারকি করা হয়।

এ তদারকির সময় মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণ করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় অনুসারে ভালাইপুরস্থ কুলচারাস্থ আব্দুল কুদ্দুস এর প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০,০০০ টাকা, অবৈধভাবে সার বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০০০০ টাকা এবং পরিমাপে কারচুপি (০৫ লিটার তেলে ৩০০মিলি কম) ও পরিমাপক যন্ত্রে কারচুপি করার জন্য মশিউর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০,০০০ টাকা-সহ সর্বমোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন বহিরাঙ্গন অফিসার, জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়, চুয়াডাঙ্গা জনাব সালমা জাহান নিপা; ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ভালাইপুর ও দৌলৎদিয়াড় এলাকায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদন্ড

আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬