
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
দক্ষিণ কোরিয়া থেকে দেশে প্রত্যাবর্তনকারী ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদীর আহ্বানে সাড়া দিয়ে আজ বুধবার বেলা ২:১০ মিনিটে ভেড়ামারা সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমবেত হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, বিএনপি নেতা আনোয়ারুল আজিম বাবু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বিএনপি নেতা আব্দুস সালাম, সাবেক কমিশনার খায়রুল ইসলাম ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, বিএনপি নেতা বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, জিয়াউর রহমান বাহিরচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুবদলের সদস্য সচিব শরিয়ত সহ উল্লেখযোগ্য সংখ্যক বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা মোঃ নাহিদুল ইসলাম উক্ত গায়েবানা জানাযার নামাজের ইমামতি করেন।
উল্লেখ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার সকাল ৬ টার দিকে বার্ধক্য ও অসুস্থতা জনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানের ন্যায় ভেড়ামারাতেও শোকের ছায়া নেমে আসে। উত্তোলন করা হয় কালো পতাকা। জাতীয় ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়ভাবে পালন করা হচ্ছে শোক।
শান্ত হোসেন 













