১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় বিএনপি নেতার নৃশংস হত্যাকাণ্ড, খুনিদের ফাঁসির দাবি

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাঁটি গ্রামের বাসিন্দা এবং সদর ইউনিয়ন বিএনপির দায়িত্ব বিষয়ক সম্পাদক সাইফুল সরদার ওরফে সাইফেল (৫০)-কে আজ ২৬ ডিসেম্বর ভোর রাতে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা সাইফুল সরদারের বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাইফুল সরদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সদর ইউনিয়ন বিএনপির দায়িত্ব বিষয়ক সম্পাদক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
এ ঘটনায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা প্রশাসনের কাছে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tag :
এখন আলোচনায়

আলফাডাঙ্গায় বিএনপি নেতার নৃশংস হত্যাকাণ্ড, খুনিদের ফাঁসির দাবি

আপডেট সময় : ০১:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫