১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে উৎসব মুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপসনা-২০২৫ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট জেলার সবকটি গির্জায় একযোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে বড় দিনের কর্মসূচি শুরু হয়। বড় দিন উপলক্ষে লালমনিরহাট শহরসহ জেলার বিভিন্ন খ্রিস্টান পল্লী আলোকসজ্জা ও নান্দনিক সাজ সজ্জায় সেজে ওঠে। এতে সর্বত্র সৃষ্টি হয় উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশ। লালমনিরহাটের ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) সহ বিভিন্ন গির্জায় দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শুভ বড়দিন উপাসনায় বক্তা ছিলেন পালক শিমিয়ন সরকার প্রমুখ।

ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) লালমনিরহাটের সভাপতি মিঃ জেমস্ আশীষ দাস বলেন, বড়দিন আমাদের জন্য ভালোবাসা, শান্তি ও মানবতার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুললেই যিশু খ্রিস্টের আদর্শ বাস্তবায়ন হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে মানবিক মূল্য বোধে উজ্জীবিত হতে হবে।

এ সময় ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) লালমনিরহাটের সাধারণ সম্পাদক সজীব দাস তমাল বলেন, বড়দিন কেবল খ্রিস্টানদের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দের দিন। এই দিনে আমরা প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং মানুষের কল্যাণ কামনা করেছি। সমাজে ভালোবাসা ও সহনশীলতার চর্চাই বড়দিনের মূল শিক্ষা।

প্রার্থনা শেষে শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বড়দিন উদযাপনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

লালমনিরহাটে উৎসব মুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপন

আপডেট সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫