০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন খন্দোকার নাসিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর-১ (নির্বাচনী এলাকা নং ২১১) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে খন্দোকার নাসিরুল ইসলাম চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যু করা মনোনয়নপত্রে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেছেন।
প্রাপ্ত মনোনয়নপত্র অনুযায়ী, ফরিদপুর-১ আসনের বিএনপি প্রার্থী হিসেবে খন্দোকার নাসিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। মনোনয়নপত্রে প্রার্থীর নাম, নির্বাচনী এলাকা ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ রয়েছে। এতে ২০২৫ সালের ২০ ডিসেম্বর তারিখ সংযুক্ত রয়েছে।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই ও তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে খন্দোকার নাসিরুল ইসলামকে ফরিদপুর-১ আসনের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। মনোনয়নপত্রে মহাসচিবের স্বাক্ষরের মাধ্যমে তার প্রার্থিতা আনুষ্ঠানিক বৈধতা লাভ করে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় খন্দোকার নাসিরুল ইসলাম বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি ফরিদপুর-১ আসনের জনগণের জন্য কাজ করে প্রমাণ করতে চাই। এই মনোনয়ন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
খন্দোকার নাসিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফরিদপুর অঞ্চলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেন।
চূড়ান্ত মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ফরিদপুর-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা মিছিল, সভা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে অভিনন্দন জানান।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই খন্দোকার নাসিরুল ইসলাম গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

ফরিদপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন খন্দোকার নাসিরুল ইসলাম

আপডেট সময় : ০৮:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫