১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির দাফন আজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ Time View

গুলিতে নিহত জুলাই আন্দোলনের ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা শেষে দাফন সম্পন্ন হবে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তার মরদেহ দাফন করা হবে বলে জানানো হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর দুইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে।

পরে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাইলেও তার মৃত্যু ঘিরে দেশের বিভিন্ন স্থানে পত্রিকা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Tag :
এখন আলোচনায়

ওসমান হাদির দাফন আজ

আপডেট সময় : ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫