১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে কান্না করছিলেন ‘আজ রবিবার’ নাটকের সেই ফুলি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৯৬ Time View

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার একটি মহড়াকক্ষে ঢুকতেই চোখে পড়ে ব্যস্ততা। ঘড়িতে রাত আটটার বেশি। নাট্যশালার বাইরে করিডরের চারপাশ প্রায় নিস্তব্ধ, কিন্তু কক্ষের ভেতরে সম্পূর্ণ উল্টো চিত্র। কান্নার শব্দ আর সংলাপে ভরে আছে পরিবেশ। এখানে পুরোদমে ঢাকা থিয়েটারের নতুন একটি মঞ্চ নাটকের মহড়া চলছে।
সুপরিসর মহড়াকক্ষের মাঝখানে প্রথমেই নজরে আসে এক কান্নারত নারী। চিনতে কিছুটা সময় লাগে, এভাবে তাঁকে আগে কখনো দেখা হয়নি। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক ‘আজ রবিবার’ নাটকের গৃহকর্মী ফুলির চরিত্রে অভিনয় করছেন তিনি, নাসরিন নাহার। কাছাকাছি বসে তাঁর অভিনীত দৃশ্যটি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছেন সেই ধারাবাহিকেরই মতি মিয়া চরিত্রের অভিনেতা ফারুক আহমেদ। তবে এবার তিনি অভিনয়শিল্পীর সারিতে নন। ক্যারিয়ারে এই প্রথম মঞ্চনাটকের নির্দেশকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। তাঁর নির্দেশিত ‘রঙমহাল’ নাটকের মহড়ায় কিছু সময়ের জন্য উপস্থিত আমরা।

নতুন একজন ফারুক আহমেদকে পেলাম মহড়াকক্ষে, একেবারে ভিন্ন মেজাজে। যাঁকে এত দিন ক্যামেরার সামনে কিংবা মঞ্চে অভিনয়ে অভ্যস্ত দেখা গেছে, এবার তিনি শিল্পীদের অভিনয়ের সূক্ষ্ম দিকগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁকে ব্যস্ত দেখে মহড়ার সময় কথা বলার চেষ্টা করিনি। তাঁর পাশেই বসে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। তিনিও মনোযোগ দিয়ে সবার অভিনয় দেখছেন।
একপর্যায়ে মঞ্চে যাত্রাপালার একটি অংশের মহড়া শুরু হয়। যাত্রার নায়িকার প্রেমে পড়া এক ধনীর দুলালের প্রবেশের দৃশ্য। আগের মিউজিক তখনো শেষ হয়নি। এর মধ্যেই একটি চরিত্র মঞ্চে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পাশ থেকে এক নারীকণ্ঠ ধমক দিয়ে বলেন, ‘আগে মিউজিক শেষ হতে দাও। তারপর এন্ট্রি।’ ভুল ধরিয়ে দেওয়া সেই কণ্ঠ শিমুল ইউসুফের। বুঝলাম, নাটকের সংগীত পরিকল্পনার দায়িত্ব তাঁরই।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

দাঁড়িয়ে কান্না করছিলেন ‘আজ রবিবার’ নাটকের সেই ফুলি

আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫