১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

‎চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
‎১৬ ইং ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

‎ক্যাডেট স্কুল এন্ড কলেজের সভাপতি দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম খন্দকার, থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাষ্টার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন।

‎বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

‎দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৯:০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫