১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদী হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী নালিতাবাড়ীতে আটক

  • আমিরুল ইসলাম,
  • আপডেট সময় : ১০:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬ Time View

শেরপুর প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের ২ সহযোগীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলো- আন্দারুপাড়া এলাকার ফিলিক্স এর ছেলে বেঞ্জামিন চিরান (৪৫) ও নিকোলাস রেমার ছেলে চিসল নেংমিনজা (২৩)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাদের আটকের পর সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি। এ ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করা হয়।

এর আগে ময়নসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলি বর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়।

পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা সংলগ্ন আন্দারুপাড়া শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়।

প্রেরক – আমিরুল ইসলাম, শেরপুর।
খবরের ছবি সংযুক্ত

Tag :
এখন আলোচনায়

ওসমান হাদী হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী নালিতাবাড়ীতে আটক

আপডেট সময় : ১০:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫