
আজকে বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। তবে তফসিল কখন ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশনে ফেরার পর ইসি সচিব মি. হোসেন এ কথা জানান।
“আজকে বিকেল চারটার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজেই যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবো আমি আবার আপনাদের সামনের এসে সেটা বলে যাবো ” বলেন মি. হোসেন।
অনলাইন ডেস্ক 






















