
দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: উবায়দুর রহমান সাহেল।গতকাল দুপুর ১ টার দিকে তিনি যোগদান করেন।পরবর্তীতে এদিন বিকাল ৩ ঘটিকার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘদিন পর দামুড়হুদা উপজেলাতে পুরুষ ইউএনও হিসেবে যোগদান করাতে উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন শ্রেণীর মানুষ খুশি।
যোগদানকালীন সময়ে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে ফুলের শুভেচ্ছা জানান।এর আগে তিনি কারাগারিও মাদ্রাসা শিক্ষা বিভাগ সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।সুযোগ্য দক্ষ,নবীন কর্মকর্তা মোঃ উবায়দুল রহমান সাহেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে লেখাপড়া শেষ করে ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়। তিনি ময়মনসিংহ সদর উপজেলার গফরগাঁও উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।
যোগদানকালীন সময়ে নবাগত ইউএনও দামুড়হুদা উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারের সেবার মানউন্নয়ন এবং আজ শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা আমার লক্ষ্য।সকলের সহযোগিতায় উপজেলা প্রশাসনকে প্রকৃতপক্ষে একটি সেবামুখী প্রশাসন গড়ে তুলতে চাই।
সানজিদা খাতুন 






















