০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র উদ্যোগে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। এ সময় আদিতমারী পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সব সময় কঠোর ভূমিকা পালন করছে। এ প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

স্থানীয়রা বিজিবির এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, শীতার্তদের মাঝে প্রায় ৫শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

অপরদিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র দিঘলটারী বিওপির আয়োজনে সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। এ সময় দিঘলটারী বিওপি ও উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫