০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ২ মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ২৫

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৯ Time View

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসী নতুন ভাঙ্গাবাড়ী ও রহমগঞ্জের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী দফায় দফায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই মহল্লাবাসীর মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রোববার সকালে ফের সংঘর্ষ শুরু হলে বাহিরগোলা সড়ক ও কাঠেরপুল এলাকায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দীর্ঘ কয়েক ঘণ্টার এসব ঘটনায় এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিআর গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

Tag :
এখন আলোচনায়

আজ জাপানের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না? যা বলছে সুপার কম্পিউটার

সিরাজগঞ্জে ২ মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫