০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশন বাজারে নৌবাহিনীর অভিযানে দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরেছে জনজীবনে

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন বাজারের দীর্ঘদিনের চিরচেনা যানজট নিরসনে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

সোমবার সন্ধ্যার পর থেকেই সদর রোডসহ পুরো বাজার এলাকায় দেখা যায় নতুন ও সুশৃঙ্খল এক পরিবেশ।

চরফ্যাশনের সদর রোডে নৌবাহিনীর সদস্যরা কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ গ্রহণ করেন। কোনো যানবাহনকে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়নি। বাজারের ভেতরে ঝটলা পাকিয়ে থাকা ব্যাটারিচালিত রিকশা ও বোরাকগুলোকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন মোড়, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তোলা–নামা এবং অপ্রয়োজনে পার্কিং কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

এতে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে দৃশ্যমান স্বস্তি ফিরে আসে।

প্রতিদিন বিকেল ও রাতের বেলায় যেখানে ভয়াবহ যানজট লেগে থাকত, সেখানে সোমবার সন্ধ্যায় পুরো বাজারকে দেখা যায় যানজটমুক্ত এক পরিচ্ছন্ন ও শান্ত শহরের রূপে। বাজারে স্বাভাবিক চলাচল সহজ হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের মাঝে তৈরি হয়েছে স্বস্তিকর পরিবেশ, এবং সামগ্রিকভাবে বিশৃঙ্খল পরিস্থিতির কোনো দৃশ্যই পাওয়া যায়নি।

নৌবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চরফ্যাশন উপজেলার ব্যবসায়ী, সাধারণ মানুষ, পরিবহন সংশ্লিষ্টরা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে চরফ্যাশন বাজার তার পূর্বের যানজটময় চিত্র থেকে বের হয়ে আরও আধুনিক ও সুশৃঙ্খল বাজার হিসেবে গড়ে উঠবে।

Tag :
এখন আলোচনায়

কুষ্টিয়ায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা, পিতৃহারা দুই শিশুকে ঘিরে শোক

চরফ্যাশন বাজারে নৌবাহিনীর অভিযানে দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরেছে জনজীবনে

আপডেট সময় : ০৮:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫