০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পর্দায় আসছে সিফাত নুসরাত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৮০ Time View

তরুণ মডেল ও নারী উদ্যোক্তা সিফাত নুসরাত। তিনি বর্তমানে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত ও সৃজনশীল মুখগুলোর একটি। দীর্ঘদিন ধরে মিডিয়ায় বহুমুখী কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

এদিকে চমকপ্রদ একটি কাজে যুক্ত হয়েছেন সিফাত নুসরাত। তিনি এবার অভিনয় জগতে নাম লিখিয়েছেন। তাও আবার নিজের লেখা গল্প নিয়ে। নুসরাত যে গল্পে অভিনয় করছেন সেটি একটি সুপার ন্যাচারাল ঘরানার প্লট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই গল্পের একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে আরও কাজ করছেন ডিরেক্টর কিশোর নিল, জিলান, এবং এক্সিকিউটিভ প্রডিউসার সাহেল রনি।

বাংলাদেশের বিনোদন অঙ্গনে এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়— যেখানে একজন নারী শিল্পী নিজের লেখা গল্পে নিজেই অভিনয় করছেন। তাই অনেকেই বলছেন, এটি দেশের শিল্পী-পরিমণ্ডলে নতুন দিশা দেখাবে।

নুসরাতের আগের কাজগুলো সবসময়ই প্রশংসিত হয়েছে। এবার তিনি যে নতুন এক ঘরান সুপার ন্যাচারাল গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন, তা আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

বড় পর্দায় আসছে সিফাত নুসরাত

আপডেট সময় : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫