
মেহেরপুরে পানিতে ডুবে সোনিয়া নামের পাঁচ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার বুধিমাড়ী গ্রামের মৃত আবু তালেবের ছেলে ফারুক হোসেনের ছোট সন্তান সোনিয়া বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন।
অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারসহ স্থানীয়রা গভীর শোক ও হতবিহ্বলতায় দিন কাটাচ্ছেন।
প্রতিনিধির নাম 






















