০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

 লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত   হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনী্   রায়পাড়া এবং খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)’র নেতৃত্বে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে এলিট গ্রুপ ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় লালমনিরহাট পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুজাতা বেগম, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো শীত মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা পেয়েছে। মানবিক এই উদ্যোগের জন্য ইউএসএস, একশনএইড বাংলাদেশ ও এলিট গার্মেন্টস-এর প্রতি স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, প্রকল্প এলাকার উপকারভোগী স্পন্সর শিশুর পরিবার, নারী ও যুব দলসহ অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৩শত ৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে রূপালী ব্যাংকের শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠান

লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫