০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে গাছ অপসারণ না করায় ঝুঁকিতে যানচলাচল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৫৭ Time View

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাটি চৌরাস্তা মোড়ে ঝড়ে উপড়ে পাকুড় গাছ পড়ার ৮ মাস অতিবাহিত হলেও তা অপসারণের উদ্যোগ নেওয়া হয় নি। ফলে, সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে শতশত যানবাহন। চার রাস্তার মোড় হওয়ার প্রতিদিন আশেপাশের ভোলাডাঙ্গা, রাজাপুর, কুমারীডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রাম থেকে শতশত যানবাহন এ সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে। পাকুড় গাছটির কিছু অংশ সড়কের উপরে থাকায় ঝুঁকি নিয়েই চলছে যানবাহনগুলো। তাছাড়া অচেনা কোন মোটরসাইকেল আরোহী এ সড়কে আসলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

কোদাইলকাটি চৌরাস্তা মোড়ের মুহররম জানান, দীর্ঘ ৮ মাস পূর্বে ঝড়ের কবলে পড়ে পাকুড় গাছটি উপরে পড়ে। স্থানীয় মেম্বারকে গাছটি সরানোর কথা বলা হলেও আজ অবধি তা অপসারণ করা হয় নি। একই পাড়ার হোসেন আলী জানান, সরকারি গাছ কে হাত দিয়ে মামলায় পড়ে হয়রানি হবে। তবে গাছটি অপসারণ করা জরুরি বলে তিনি মনে করেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাটু জানান, গাছ উপড়ে পড়ার পরপরই ঘটনাটি মটমুড়া ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। যাতে তা অপসারণ করা হয়। গাছ অপসারণে ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকেও লিখিত ভাবে জানানোর কথা থাকলেও অদ্যাবধি জানানো হয় নি। তিনার মনে চাইলে কাঠ বিক্রি করে যে কোন প্রতিষ্ঠানকে দেবে। যেটা মনে চাই করুক।

Tag :

মোটরসাইকেল ও গাড়ি চালনায় সতর্ক থাকার আহ্বান পুলিশের

গাংনীতে গাছ অপসারণ না করায় ঝুঁকিতে যানচলাচল

আপডেট সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩